সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন!

তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১.২১ পিএম
  • ২৬ Time View

তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে তালগাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION