রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল

খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১.২২ এএম
  • ৩৩৫ Time View

 

খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ

মধুখালী,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ উঠেছে। কালোজিরা বিক্রির সময় সন্দেহ হওয়ায় পরীক্ষা করে ভেজাল থাকার দাবি করেন এক ব্যবসায়ী। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার পর প্রায় চার মণ কালোজিরা রেখে পালিয়ে যান ওই বিক্রেতা।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬  মঙ্গলবার মধুখালী হাটে কালোজিরা বিক্রি করতে আসেন কয়েকজন কথিত কৃষক। পরে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লটাই বিশ্বাসের ভুসিমালের দোকানে কালোজিরাগুলো বিক্রির জন্য নিয়ে গেলে তার সন্দেহ হয়। তিনি কালোজিরা পরীক্ষা-নিরীক্ষা করে এতে ভেজাল মিশ্রিত থাকার দাবি করেন।

এ সময় লটাই বিশ্বাস কৌশলে বিক্রেতাকে দোকানে বসতে বলেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এর মধ্যেই ওই ব্যক্তি প্রায় চার মণ কালোজিরা রেখে সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তীতে  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধুখালী বাজারের চার রাস্তার মোড়ে মন্দিরের সামনে সাধারণ মানুষের উপস্থিতিতে ব্যবসায়ীরা ওই কালোজিরা নষ্ট করে দেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা ও সাধারণ জনগণ।

কালোজিরা নষ্ট করার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী ও মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান।

কৃষি কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে কালোজিরার মধ্যে ভেজাল থাকার বিষয়টি দৃশ্যমান মনে হলেও নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মসলা গবেষণা কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কিন্তু ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও এখনো খোঁজ মিলছে না পালিয়ে যাওয়া বিক্রেতার,জনমনে বাড়ছে উদ্বেগ।
আপনাদের আশে পাশে  এরকম  কোন লোক  কালোজিরা  ভেজাল  মিশানোর চেষ্টা করা তাহলে আপনারা প্রশাসনের জানাতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION