রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০৯ এএম
  • ৮৮ Time View

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ৯৫৩ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। দুই হাসপাতালে মোট নতুন ভর্তি হয়েছে ৫১ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছে ৬২ জন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৯৯ জন রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, মঙ্গলবার ফরিদপুর জেলার ৩৯ জন এবং অন্যান্য জেলার ১২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION