ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রি নিহত!
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে চারতলা ভবন থেকে পড়ে গুরুতর আ*হত মো. আদিব শেখ (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আদিব মধুখালী পৌরসভার শ্রীপুর এলাকার বাসিন্দা আনোয়ার শেখের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মধুখালী বাজারে একটি চারতলা ভবনে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের ওপর থেকে নিচে পড়ে যান আদিব। এতে তিনি গুরু/তর আ*হত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে আদিবের মৃ/ত্যু হয়।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply