বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১.১৯ এএম
  • ৩৯৯ Time View

মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মধুখালী থানা পুলিশ।

রবিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে উপস্থিত ছিলেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান, সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

অভিযান চলাকালে ঢাকা-গামী পরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

সাব-ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধুখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এ অভিযান দিনব্যাপী চলবে।”

পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION