বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল

ফরিদপুরের তরুণের রহস্যজনক মৃত্যু ‌

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১.০৬ এএম
  • ১৯০ Time View

ফরিদপুরের তরুণের রহস্যজনক মৃত্যু ‌

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মারুফ হোসেন (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিখোঁজ হওয়ার একদিন পর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার
বিকেল প্রায় ৫টার দিকে মারুফ হোসেন বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
গতকাল বুধবার রাত প্রায় ১০টার দিকে মারুফের বাবা হায়দার মাতুব্বর সংবাদ পান যে, রাজৈর উপজেলার পাইকান্দা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কুয়েতপ্রবাসী কামরুল শরীফের বাড়ির একটি কক্ষে তার ছেলের মরদেহ রয়েছে। পরে তিনি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে রাত ১১টা ৪০ মিনিটের দিকে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION