মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩.০২ পিএম
  • ৩১৬ Time View

মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা জানান, তথ্য সংগ্রহকারী পদে মোট ৬৭২ জন প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা একযোগে নেওয়া হচ্ছে। পরীক্ষায় মেধার ভিত্তিতে ৯০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

তিনি আরও জানান, এর আগে গত ২৮ জুলাই সুপারভাইজার পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৬৪ জন প্রার্থী কাগজপত্র জমা দেন। পরীক্ষার ফলাফলে ৮ জন সুপারভাইজার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং একজনকে অতিরিক্ত (ওয়েটিং) সুপারভাইজার হিসেবে রাখা হয়েছে।

আজকের পরীক্ষা পরিচালনার জন্য মোট ১১টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতিটি বোর্ডে তিনজন করে পরীক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী **৭ আগস্ট** পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

পরীক্ষা চলাকালে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিভিন্ন পরীক্ষা বোর্ড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “পরীক্ষা সম্পূর্ণ নিয়মনীতি মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিশেষ সুযোগের অবকাশ নেই। শুধুমাত্র মেধার ভিত্তিতেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION