শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা শিক্ষার মান বাড়াতে হবে সবার আগে’: গোন্দারদিয়া প্রাথমিক বিদ্যালয় কমিটির প্রথম সভায় সভাপতি আক্তার হোসেন মুন্সির মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা কলেজ খোলা, কিন্তু শিক্ষক শূন্য শ্রেণিকক্ষ! মেগচামী স্কুল অ্যান্ড কলেজে ক্ষোভ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনও’র

মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২.১১ পিএম
  • ২৫ Time View

মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি
সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপির মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর শুভ উদ্বোধন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ হলরুমে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ ) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক , উপজেলা যুবদল, কৃষক দল
ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শেষে স্থানীয় একটি দক্ষ কারাতে দল তাদের নৈপুণ্য ও মনোমুগ্ধকর বিভিন্ন কৌশল প্রদর্শন করে। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
পরে প্রধান অতিথি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‘নতুন কুঁড়ি সিজন-২’ শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION