রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল: গভীর শোক প্রকাশ খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আশাপুর সিনিয়র মাদ্রাসার উন্নয়ন করতে চাই”— আব্দুল আলীম মানিক শিক্ষা অনুরাগী ও প্রবীণ শিক্ষক গৌর চন্দ্র বাগচী পরলোকগমন করেছেন

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১.১৭ পিএম
  • ২১৪ Time View

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ
রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় সভায়
উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর চরাঞ্চলে উন্নত জাতের গবাদিপশু সম্প্রসারণের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে। সড়ক ও জনপথ বিভাগ জেলার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে মতামত উপস্থাপন করে।
এছাড়া পরিবেশ অধিদপ্তর জেলার পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার সংখ্যা কমিয়ে পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করে। পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ, নদীতীর সংরক্ষণ এবং জেলার বিভিন্ন নৌঘাটের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করলে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION