রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল: গভীর শোক প্রকাশ খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আশাপুর সিনিয়র মাদ্রাসার উন্নয়ন করতে চাই”— আব্দুল আলীম মানিক শিক্ষা অনুরাগী ও প্রবীণ শিক্ষক গৌর চন্দ্র বাগচী পরলোকগমন করেছেন

ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন!

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২.৩৯ পিএম
  • ২৪১ Time View

ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন!
নিজস্ব প্রতিনিধি
শিক্ষাঙ্গনে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃতি সন্তান সামিয়া রেজওয়ান তুবা।
স্বনামধন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন A+ অর্জন করেছে তুবা।
তুবা হলেন ডুমাইনের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম এর ছোট মেয়ে।
তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষার্থী এবং ডুমাইন ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
শুধু একটি ফলাফল নয়—তুবার এই অর্জন তার অধ্যবসায়, পরিশ্রম, মেধা ও স্বপ্নপূরণের এক উজ্জ্বল স্বাক্ষর।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন কৃতিত্ব অর্জন নিঃসন্দেহে ডুমাইনবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
সামিয়া রেজওয়ান তুবা—তোমার এই সাফল্যে আমরা গর্বিত।
তোমার সামনে যেন খুলে যায় সাফল্যের আরও অসংখ্য দরজা।
মহান আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ করুন এবং জীবনের প্রতিটি ধাপে আরও বড় সাফল্য দান করুন।
তুবার জন্য রইল আন্তরিক অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা ও সুন্দর ভবিষ্যতের শুভকামনা।
ডুমাইনের মাটি থেকে আরও অনেক তুবা এগিয়ে যাক—দেশ ও জাতির গর্ব হয়ে উঠুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION