বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু

ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০.১৪ এএম
  • ৮২ Time View

ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

​বিশেষ প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ৬ নং মাচ্চর ইউনিয়নের শিবরামপুর মোহন্ত পাড়া সার্বজনীন পূজা মণ্ডপে এক বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মতবিনিময় ও পরিদর্শন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন কক্সবাজার জেলা মহাপরিকল্পনার দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ খোন্দকার নিয়াজ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁহার সহধর্মিণী, আর্কিটেক সুমাইয়া রহমান।

​অনুষ্ঠানে সার্বিক সমন্বয় ও সৌজন্যে ছিলেন ৬ নং মাচ্চর ইউনিয়নের আগামী জাতীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দিন মোল্লা হীরক।

​প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার নিয়াজ রহমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।”

​চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দিন মোল্লা হীরক তাঁর বক্তব্যে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা এবং ধর্মীয় উৎসবগুলোতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক ভক্ত ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সকলের মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION