বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্ধকার দূর করে চরে শিক্ষার আলো: তিন দশকের নিবেদনে সম্মানিত উদ্যোক্তা-শিক্ষক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ১৮ পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির মানবিক সহায়তা ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬.৩১ পিএম
  • ২১৯ Time View

মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে লোকাল বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার
(৮ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার মির্জাকান্দি এলাকায় মাইজকান্দি-বোয়ালমারী আঞ্চলিক সড়কে ফারুক মুন্সির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে বোয়ালমারীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘আরজি ক্লাসিক’ নামের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটির সামনের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহত  ব্যক্তিদের‌ স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে মধুখালী থানার এসআই মাফিজার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি হেফাজতে নেন। দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মধুখালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION