বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল: গভীর শোক প্রকাশ খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক

শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫.২৪ পিএম
  • ১৭ Time View

শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত

মধুখালী,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ‘‘ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা’র নির্বাচন-২০২৬’’ এর সাধারন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম স্বাক্ষরিত ফলাফল সীট মোতাবেক জানা যায়, ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী  ১৩ অক্টোবর সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের  প্রশিক্ষণ ভবনে নির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এ সময় নির্বাচন কমিশনের সদস্য চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ চিনিকলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম খান ও সহ সাধারন সম্পাদক পদে আব্দুর রহিম শেখ বিনা প্রতিদ্বন্ধি¦তায় নির্বাচিত হয়। এছাড়া সহ সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য পদ সহ মোট ১৮ টি  পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০ জন। এর মধ্যে ৫৯ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
সহ সভাপতি পদে মির্জাা মুরাদ হোসেন প্রাপ্ত ভোট ৪১, সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান দাউদ প্রাপ্ত ভোট ৩৪, সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন প্রাপ্ত ভোট ৪০,প্রচার সম্পাদক পদে মো. মোস্তফা আনোয়ার প্রাপ্ত ভোট ৩৮,দপ্তর সম্পাদক পদে মো. কামাল হোসেন প্রাপ্ত ভোট ৩৪,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিদিপ সাহা প্রাপ্ত ভোট ৩০,ক্রীড়া সম্পাদক পদে মো. মতিয়ার রহমান প্রাপ্ত ভোট ৩৪, নির্বাচিত হয়।
এছাড়া সদস্য পদে যথাক্রমে মো. আলম মোল্যা প্রাপ্ত ভোট ৪০,আব্দুল আজিজ মন্ডল প্রাপ্ত ভোট ৪১, আব্দুল আলিম শেখ প্রাপ্ত ভোট ৩৭, আবুল বাসার মিয়া প্রাপ্ত ভোট ৩৯, মো. আব্বাস মোল্যা প্রাপ্ত ভোট ৪১, মো. আলী আকবার শেখ প্রাপ্ত ভোট ৪৬, এবিএম ইমদাদুল হক লেলিন প্রাপ্ত ভোট ৪১, তোজাম্মেল হক প্রাপ্ত ভোট ৪১ মো. তারিকুল ইসলাম প্রাপ্ত ভোট৩৮ ,নওশের আলী শেখ প্রাপ্ত ভোট ৩৮, মো,. নওশের আলী সরদার প্রাপ্ত ভোট৪২।
ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তৃতি গ্রহণ হয় এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আখচাষীদের কল্যাণে গঠিত এ সংস্থার ‘নির্বাচন-২০২৬’  কমিশনের ঘোষিত তপসিল অনুযায়ী ১৩ অক্টোবর মঙ্গলবার  সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত  হয়েছে।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাধারন পরিষদের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION