বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু

মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩.১১ পিএম
  • ৫২ Time View

মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ

​নিজস্ব প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর):

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ৭নং মেগচামী ইউনিয়নের প্রতিটি উৎসব-আনন্দে ইউনিয়নবাসীর পাশে থাকার শুভ অঙ্গীকার ব্যক্ত করেছেন ৭নং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ।

​গত ২০ অক্টোবর (মঙ্গলবার) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেগচামী ইউনিয়নের প্রতিটি সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সার্বজনীন আনন্দ-উৎসবের পরিবেশকে আরও মুখরিত করে তুলতে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

​উল্লেখ্য, শেখ সবুজ মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বর্তমানে মধুখালী উপজেলা জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা)-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

​মণ্ডপ পরিদর্শনকালে শেখ সবুজ বলেন, “মেগচামী ইউনিয়ন হবে সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ও সুসংহত স্থান। ঐতিহ্যগতভাবে আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় রেখে আসছি। যেকোনো উৎসবে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকা আমার অঙ্গীকার।”

​স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান এবং সম্প্রীতির মেগচামী গঠনে তাঁর সার্বিক মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION