”উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল
নিজস্ব প্রতিনিধির পাঠানো প্রতিবেদন
ফরিদপুর জেলার মধুখালি উপজেলার কামালদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কালপোহা উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মোস্তাক আহমেদ চঞ্চল-কে শিক্ষক, গত কাল ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থী ও সুধীজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা সভাটি বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় বলীয়ান করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। নবনির্বাচিত সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে
বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজনদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং একটি আধুনিক ও আদর্শ বিদ্যাপীঠ হিসেবে বিদ্যালয়টিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কালপোহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নাসিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন
অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মাষ্টার , সাবেক সভাপতি ও দাতা সদস্য প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল সালাম মোল্লা মাষ্টার,
দাতা সদস্য প্রতিষ্ঠাতা আলহাজ্ব হবিবুর রহমান, খলিলুর রহমান,দাতা সদস্য প্রতিষ্ঠাতা হাজী আব্দুল রাজ্জাক মাষ্টার
সাবেক সভাপতি নুরুল ইসলাম উজ্জ্বল সহ অভিভাবক সদস্যের মধ্যে অন্যতম লুৎফর রহমান, সহ এলাকার সুধীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান এর সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন সহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ
Leave a Reply