শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও আশাপুর সিনিয়র মাদ্রাসার উন্নয়ন করতে চাই”— আব্দুল আলীম মানিক শিক্ষা অনুরাগী ও প্রবীণ শিক্ষক গৌর চন্দ্র বাগচী পরলোকগমন করেছেন মধুমতীর ঢেউয়ে নৌকা বাইচের আনন্দ, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ডিসি ও এসপির মধুখালীতে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা

মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬.৩১ পিএম
  • ১২৫ Time View

মধুখালীতে বাস ও প্রাইভেটকার সংঘর্ষ: আহতদের হাসপাতালে ভর্তি

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে লোকাল বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার
(৮ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার মির্জাকান্দি এলাকায় মাইজকান্দি-বোয়ালমারী আঞ্চলিক সড়কে ফারুক মুন্সির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে বোয়ালমারীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘আরজি ক্লাসিক’ নামের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটির সামনের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহত  ব্যক্তিদের‌ স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে মধুখালী থানার এসআই মাফিজার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকারটি হেফাজতে নেন। দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মধুখালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION