বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর ঢেউয়ে নৌকা বাইচের আনন্দ, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ডিসি ও এসপির মধুখালীতে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই

মধুমতীর ঢেউয়ে নৌকা বাইচের আনন্দ, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ডিসি ও এসপির

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১.২৩ পিএম
  • ৭ Time View

মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট, মাদকমুক্ত সমাজ গড়তে ডিসি-এসপির আহ্বান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় মধুমতী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কে এম রকিবুল ইসলাম রিপন।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ উপভোগ করতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মোট ১১টি নৌকা অংশ নেয়। মধুমতী নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট। এতে জাতীয় পর্যায়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনায় কনসার্টস্থলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION