সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে বিজেএসে বাজিমাত করলেন বালিয়াকান্দির দেবব্রত মধুখালী মহিলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯.৩২ এএম
  • ৪৭ Time View

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌সমর আলীর ‌

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সমর আলী (৩৮) নামে এক ব্যক্তি নি*হ*ত হয়েছেন।
রোববার
(৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমর আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
তিনি পিকআপযোগে ঢাকা থেকে খুলনায় পাইলিংয়ের কাজে যাচ্ছিলেন।
জানা যায়, ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে নাস্তা করার পর সমর আলী মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃ*ত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION