তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা বিএনপি নেতা ডা. শামসুদ্দিন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য ও আগামী শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডা. শামসুদ্দিন।
রবিবার রাতে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
পরিদর্শনকালে ডা. শামসুদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে প্রতিটি ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ##
Leave a Reply