নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
৪ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন এর -এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দীপংকর পাল ও ইয়াসিন শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, ক্রীড়া ও শিক্ষানুরাগী এবং পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন—
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ
সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন
মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়
বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা
পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার কৃতি সন্তানেরা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর বিদ্যালয়ের কর্মজীবন শেষ করা বিদায়ী শিক্ষক-কর্মচারীদের গলায় ফুলের মালা পরিয়ে এবং সম্মাননা স্মারক তুলে দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এসএসসি-২০২৬ পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী বিদ্যালয়ের ২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করে উৎসাহিত করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত জাতি গঠনে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
Leave a Reply