ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের পরিচয়ে টাকা দাবি, থানায় জিডি
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে টাকা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ নভেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, আফজাল হোসেন খান পলাশের ব্যবহৃত মোবাইল নম্বরের পরিচয় ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে একটি চক্র ০১৩৫২-৭১২৯২৯ নম্বর থেকে তাঁর বিশেষ পরিচিত ব্যক্তিদের কাছে টাকা দাবি করছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইতোমধ্যে তাঁর অজান্তে দু-একজন ওই চক্রকে টাকা দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত আবেদন করেন জেলা পরিষদের প্রশাসক।
কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি নম্বর ২০১, তারিখ ৩ নভেম্বর ২০২৬।
Leave a Reply