মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

পেটের গ্যাস দূর করার সহজ উপায়

  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪৫ পিএম
  • ৪৫১ Time View

পেটে গ্যাস জমে কষ্ট পেতে হয় অনেককেই। বিভিন্ন ধরনের খাবার এক্ষেত্রে দায়ী হতে পারে। আবার খাদ্যাভ্যাসের কিছু ভুলের কারণেও পেটে গ্যাস জমতে পারে। অনেকে সচেতন হয়ে বাইরের খাবার খান না, ঘরে তৈরি খাবার নিয়মমাফিক খান। এরপরও পেটে গ্যাস জমে যাওয়ার সমস্যায় ভোগেন। একটু ভারী বা মসলাদার খাবার খেলে তো কথাই নেই, তখন সমস্যা আরও বেড়ে যায়।

পেটে গ্যাসের সমস্যা থেকে বাঁচতে বেশিরভাগই ‍ওষুধের ওপর নির্ভর করেন। এরজন্য মুঠো মুঠো ওষুধ খাওয়ার অভ্যাস করেন অনেকেই। তবে এটি কোনো কাজের কথা নয়। কারণ সব ধরনের ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ওষুধ খেয়ে সাময়িক মুক্তি মিললেও শরীরে পড়তে পারে দীর্ঘমেয়াদী প্রভাব।

ওষুধের বদলে একটি ঘরোয়া উপায় বেছে নিলে সেটি আপনার সমস্যার সমাধান সহজ করে দিতে পারে। পেটের গ্যাস দূর করার অনেকগুলো ঘরোয়া উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ একটি উপায় হলো কিশমিশ খাওয়া। তবে কিশমিশ এমনি খেয়ে ফেললে হবে না, সেজন্য করতে হবে একটি কাজ।

কিশমিশ ধুয়ে একগ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এর ফলে কিশমিশগুলো ফুলে টইটম্বুর হয়ে যাবে। এরপর সকালে উঠে সেই কিশমিশ টপাটপ পাঁচ-ছয়টি মুখে পুড়ে নিলেই যথেষ্ট। নিয়মিত খেলে সুফল টের পাবেন দ্রুতই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION