শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর উদযাপন করল উপজেলা ও পৌর বিএনপি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম

বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯.৫৭ পিএম
  • ১০৮ Time View

বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

মধুখালী উপজেলা প্রতিনিধি

অর্থনৈতিক সংকট যেন থামিয়ে দিতে না পারে মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মারুফ। অসচ্ছল পরিবারের সন্তান মারুফের বাবা বর্তমানে কর্মক্ষম নন। পরিবারের আর্থিক সংকটের মধ্যেও নানা প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
এমন পরিস্থিতিতে মারুফের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
শুধু তাৎক্ষণিক সহযোগিতাই নয়, ভবিষ্যতেও তাঁর পড়াশোনা অব্যাহত রাখতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা নির্বাহী অফিসারের এমন আন্তরিকতা ও মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষার্থী মারুফ। তাঁর মতে, একজন সরকারি কর্মকর্তা হয়েও অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি এমন সহমর্মিতা ও দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক।
মারুফ আরও জানান, উপজেলা নির্বাহী অফিসার শুধু তাঁর পাশেই দাঁড়াননি, বরং অসচ্ছল ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় পর্যায়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নতুন আশার আলো দেখাতে পারে।
বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আলী মোল্লা বলেন, একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে এমন সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবিকতা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে—এমন প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION