শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয় মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন জমা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা

আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫.৫৩ পিএম
  • ৪৯ Time View

আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

নিজস্ব প্রতিনিধি

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। ট্রেনটি গোপালগঞ্জের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রেনটি আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকাল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, আপাতত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই শেষ হবে। এতে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহণের ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION