শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মধুখালীতে গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অপেক্ষার প্রহর শেষ: ২৪ ডিসেম্বর মধুখালীর শিক্ষার্থীদের হাতে নতুন বই মধুখালীতে বাসচাপায় কলেজছাত্র নিহত, অধরা ঘাতক বাস গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইন সহ মাদক কারবারি আটক মধুখালীতে পৌর ছাত্র দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন মধুখালীতে প্রধান মন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯.২০ পিএম
  • ১৩৩ Time View

মধুখালীর মেগচামীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলআড়ালিয়া বাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধাপূর্ব এ মিছিল অনুষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক সারাদেশে নৈরাজ্য ,বিশৃংখলা ও আইনশৃংখলার অবনতি করার চেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি বিলআড়ালিয়া বাজারের দক্ষিণ পাশ হতে শুরু হয়ে বাজারের প্রধনা সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মসজিদ এলাকায় এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরিফুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান ভুট্টো,রেজাউল ইসলাম মিয়া,হাফিজুর রহমান মাষ্টার,উপজেলা জাসাসের সহসভাপতি শেখ সবুজ,মেগচামী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শিকদার,মেগচামী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন,মেগচামী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদের,এনায়েত হোসেন খান,কামাল সেখ,ওসমান সরদার,দিপু খান,কৃষকদল নেতা জাফর শেখ,জামাল মিয়াসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION