সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ মধুখালীতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত মধুখালী বাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ১১৩৬ ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান ফরিদপুরে রক্তভর্তি সিরিঞ্জ ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে আটক ‘তুফান’ এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি

বালিয়াকান্দির খালকুলায় এক বৃদ্ধের আত্মহত্যা

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯.৩৩ পিএম
  • ১৯৩ Time View

বালিয়াকান্দির খালকুলায় এক বৃদ্ধের আ’ত্ম’হ’ত্যা
বালিয়াকান্দী উপজেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে দুখু মাহমুদ (৬৫) ওরফে দুহে নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুখু মাহমুদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খালকুলা গ্রামের মৃত সুখাই মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১৪ মার্চ দুপুর আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে দুখু মাহমুদ নিজ ঘরের শয়নকক্ষে ধানের পোকা মারার কীটনাশক পান করেন। এ সময় তার স্ত্রী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেন। টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের মধ্যে তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানান তিনি রাজবাড়ীতে আছেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরোতাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION