বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি ফরিদপুর জেলা মহিলা দলের শ্রদ্ধা নিবেদন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ জেলা প্রশাসন–ফরিদপুর পৌরসভা গোলশূন্য ড্র দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৬ পরিবারের কাছে হস্তান্তর ২৫,, উদ্ধারকাজ অব্যাহত ফরিদপুরে কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার, সবার পরিচয় শনাক্ত! মহান ২৫ মার্চ গণহত্যা স্মরণে ফরিদপুরে প্রদীপ প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠিত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর ১ এমপি প্রার্থীর গুলিতে ছোট ভাই নিহত পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ জেলা প্রশাসন–ফরিদপুর পৌরসভা গোলশূন্য ড্র

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭.৩৭ পিএম
  • ১৬ Time View

 

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
জেলা প্রশাসন–ফরিদপুর পৌরসভা গোলশূন্য ড্র

ফরিদপুর জেলা প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ফরিদপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এক প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। তবে ফলাফল সমতায় শেষ হলেও উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ‌ ফরিদপুর স্টেডিয়ামে
ব্যতিক্রমধর্মী এ প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হয় ‌।প্রচলিত নিয়মের ১১ জন খেলোয়াড়ের পরিবর্তে উভয় দলে তুলনামূলক বেশি সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলায় গোল না হলেও দুই দলের খেলোয়াড়রা আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন এবং দর্শকদেরও দারুণ উৎসাহ দেখা যায়।
ম্যাচে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জেলা প্রশাসন দলের পক্ষে অংশ নেন। তার দলের হয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও খেলায় অংশগ্রহণ করেন। খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র থাকে।
খেলা শেষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল।
বক্তারা এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ফরিদপুর পৌরসভাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও জাতীয় ও বিশেষ দিবসগুলোতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। পরে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।‌ এ সময় ‌ উভয় দলের খেলোয়াড় বৃন্দ ‌ ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ ‌ মাঠে উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION