বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ফুটবল উন্মাদনায় ভাসল দর্শক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মেগা ম্যাচ ফরিদপুরে পল্লী বিদ্যুতের কঠোর অবস্থান, বিচ্ছিন্ন করা হলো আরও ৩ সংযোগ ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন হামের রোগী শনাক্ত ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০.৩২ এএম
  • ১৮২ Time View

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলায় হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট হামের রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭ জনে। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭০ জন।
উপজেলাভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, সালথা উপজেলায় সর্বোচ্চ ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। এছাড়া বোয়ালমারী উপজেলায় মোট ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, ফরিদপুর সদরে ৫ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছে। আলফাডাঙ্গা উপজেলায় এখন পর্যন্ত ১২ জন রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরে ফরিদপুর জেলায় এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জনসহ মোট ১৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত দুই হাসপাতাল থেকে মোট ৩০১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION