শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০.০৭ এএম
  • ১৩১ Time View

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবন গড়ার লক্ষ্যে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে “আপনি কি রোগ হলে চিকিৎসা করাবেন, না রোগমুক্ত জীবন গড়বেন?” এই স্লোগানকে সামনে রেখে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ এপ্রিল) ভোর ৭ টায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
প্রশিক্ষণে ঢাকা থেকে আগত ইয়োগা প্রশিক্ষক মোঃ শহিদুল হাসান এবং মধুখালী এক্সারসাইজ টিমের টিম লিডার আব্দুর রাজ্জাক মোল্যা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের পুলিশ সুপার মোঃ আজম খান। এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাইদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রশিক্ষণে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগমুক্ত জীবন গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION