মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২.৫২ পিএম
  • ৩১ Time View

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

**ফরিদপুর জেলা প্রতিনিধি**

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে রাতের অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
এ সময় দুটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৭টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।
রোববার
(১৮ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিস থেকে মোট ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান কালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে উৎসবের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।
এ ছাড়া আবাসিক মিটারের বিদ্যুৎ বাণিজ্যিক কাজে ব্যবহার, সড়ক বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার এবং বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির
, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুতের অপচয় রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION