রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন মধুখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ লোডশেডিং লাঘবের জন্য আবেদন করলেন ছাত্র দল। মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ মধুখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসায় ভাসছে ছাত্রদল পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়: মাদক-সন্ত্রাস এর বিরুদ্ধে জিরো টলারেন্স এর ঘোষণা ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪.০৬ পিএম
  • ১৬ Time View

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন

ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর:
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ‌ফরিদপুর স্টেডিয়াম অনুষ্ঠিত ‌ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ফরিদপুর জেলা স্কুল ৩ উইকেটে ফরিদপুর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে জয় নিশ্চিত করে ফরিদপুর জেলা স্কুল।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ফরিদপুর জেলা স্কুলের খেলোয়াড় শান্ত ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু।
এ সময় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ অন্যান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION