শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী প্রেস ক্লাবের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন নারী এমপি হেলেন জেরিন খান ফরিদপুরে মেহজাবিন আক্তারের ‌ নামাজে জানাজা কৃষিজমি রক্ষায় তারাগঞ্জের ইউএনও’র অ্যাকশন: মাটিখেকোকে জরিমানা, এলাকায় স্বস্তি। ফরিদপুরের মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভি-যান,প-চা মাংস বিক্রির অভি-যোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জ-রিমা-না মধুখালীতে হৃদয় দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে হলেন মোঃ জায়েদ ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার মধুখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২.০২ পিএম
  • ২৪২ Time View

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মেহেদী হোসেন পলাশ
মধুখালি উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালিতে সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখার ATN (CRM) বুথ শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ এপ্রিল বুধবার সকাল ৯.৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স শাখার নিচতলায় এই ATN (CRM) বুথ চালু করা হয়েছে, যা এখন থেকে গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।
ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার নির্বাহী অফিসার রওশনা জাহান, খন্দকার আবিদুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, ফরিদপুর) এবং সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা শাখার ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন,শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র অফিসার এবং এটিএম বুথ ইনচার্জ রাকিবুল ইসলাম মিঠু সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ তানজিমুল ইসলাম বলেন, বর্তমানে সোনালী ব্যাংক গ্রাহকদের আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছে। এখন গ্রাহকরা শুধু একটি অ্যাকাউন্ট খুলে এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এছাড়াও এটিএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন—দুই ধরনের সেবাই গ্রহণ করা যাবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION