বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের আমি জেগে থাকতে পারলে মধুখালীর মানুষ ঘুমাতে পারবে আর আমি ঘুমে গেলে তাঁদের জেগে থাকতে হবে——–ইউএনও মাসুদুর রহমান মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন

ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ১১৩৬

  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬, ১০.৪৬ এএম
  • ১৯৬ Time View

ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ১১৩৬

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলায় হাম রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত জেলায় মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ জনে। তবে এখন পর্যন্ত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৫ জন ভর্তি হয়েছেন।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সালথা উপজেলায়, সেখানে ২২ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর সদরে ১৫ জন, বোয়ালমারীতে ১৪ জন, সদরপুরে ১৪ জন, আলফাডাঙ্গা ও ভাঙ্গায় ১২ জন করে, চরভদ্রাসনে ৬ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে নতুন ও পুরাতন মিলিয়ে ৫৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ১৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৯২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION