রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর উদযাপন করল উপজেলা ও পৌর বিএনপি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ মধুখালীতে ক্রীড়াঙ্গনের উন্মাদনা: উপজেলা কৃষক দলের প্রধান অতিথি হিসেবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উদ্বোধন মধুখালীতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আচ্চু- সাধারণ সম্পাদক তামিম চন্দনা ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের প্রভাবে : মধুখালীতে ৮ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা শিক্ষার মান বাড়াতে হবে সবার আগে’: গোন্দারদিয়া প্রাথমিক বিদ্যালয় কমিটির প্রথম সভায় সভাপতি আক্তার হোসেন মুন্সির মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা, নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ২৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

জামালপুর রেলওয়ে মাঠে ক্রিকেট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন স্বপ্ন রাইডার্স, পাংশা।

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬, ২.৩৩ পিএম
  • ২৪৬ Time View

জামালপুর রেলওয়ে মাঠে ক্রিকেট  এর  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন  স্বপ্ন রাইডার্স, পাংশা।
নিজস্ব প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার জামালপুর রেলওয়ে মাঠে আরাফাত রহমান কোকো  স্মৃতি ৮ দলীয়  ক্রিকেট টুর্নামেন্টে এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১৫ মে শুক্রবার বিকালে।

ফাইনাল ম্যাচে শক্তিশালী মুন স্পোর্টস রাজবাড়ীকে ৭৩ রানি হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্ন রাইডার্স, পাংশা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   খেলাটি উদ্বোধন  করেন  রাজবাড়ী জেলা পরিষদের, প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবায়ের ফুট ওয়্যার এর  ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউর রহমান খান।
বালিয়াকান্দী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদদীন মৃধা।

টুর্নামেন্টটি সার্বিকভাবে  তত্ত্বাবধানে ছিলেন বালিয়াকান্দী  উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল শেখ।

টসে জয় লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুন স্পোর্টস একাদশে অধিনায়ক পিয়াস।

স্বপ্ন রাইডাস,পংশা  নির্ধারিত ১৮ ওভারে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেন।
জবাবে ব্যাট করতে নেমে  মুন  স্পোর্টস   রাজবাড়ী সব কয়টি উইকেট হারিয়ে  ১৯০ রান সংগ্রহ করে।

ফলে ৭৩ রানে জয় লাভ করে স্বপ্ন রাইডাস, পাংশা।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল  স্বপ্ন রাইডার্স, ট্রফি সহ  ৫০ হাজার টাকা পুরস্কার পান, পরাজিত দল মুন স্পোর্টস রাজবাড়ী ২৫ হাজার টাকা পুরস্কার পান।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অনিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION