বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, নতুন শনাক্ত ৪২ রোগী

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬, ৪.৪৫ পিএম
  • ১৮৪ Time View

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, নতুন শনাক্ত ৪২ রোগী

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলায় হামের (মিজলস) প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৭ মে ২০২৬ সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ১ হাজার ৪৫২ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আলফাডাঙ্গায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। একই সময়ে ১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩৪ জন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৮ জন এবং গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৫০ জন রোগী।

দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে মোট ১৪০ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের হাম প্রতিরোধে টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION