শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে অবৈধ ড্রেজার আটক, ৫ লক্ষ টাকা জরিমানা। ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত আজ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা মধুখালীতে মাদকের ছোবল থেকে তরুণদের রক্ষায় এনসিপি নেতার ফুটবল উপহার সালথায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬.৪৪ পিএম
  • ৯৪ Time View

মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার

মেহেদী হোসেন পলাশ মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি এলাকায় অবস্থিত বেঙ্গল চারকোল লিমিটেডে সংঘটিত চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
জানা গেছে, গত ৮ জুন রাত প্রায় ২টার দিকে বেঙ্গল চারকোল লিমিটেডের বিদ্যুতের ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ১০ জুন মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-১৩।
মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে মধুখালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত কুমার, সাব-ইন্সপেক্টর তন্ময়, এএসআই আশরাফুল ইসলাম সহ পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মতিন খান (৩৮), মো. দুলাল বিশ্বাস (৪৩) মো. জহির মিয়া (৩১) এবং মোঃ মজনু মুন্সি (৫৬)। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা এলাকার বাসিন্দা।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের দাবি, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION