শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৬.১০ পিএম
  • ২৩ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা

ফরিদপুর জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ
শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইসা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবির, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলরুবা জেবা, হাসপাতালের উপপরিচালক মানস কুণ্ডু, সহকারী পরিচালক ওমর ফয়সালসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির নেতৃত্বে হাসপাতালের সেবার মানোন্নয়ন, অব্যবস্থাপনা দূরীকরণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় শামা ওবায়েদ ইসলাম বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল শুধু জেলার নয়, আশপাশের বিভিন্ন জেলার মানুষেরও অন্যতম চিকিৎসাকেন্দ্র। তাই হাসপাতালের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION