শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায় মধুখালীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ ভাঙ্গায় থানা জামে মসজিদ ও নারী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উদ্বোধন মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত মধুখালীতে এই প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ও মিড দ্যা ডিসি আয়োজন. আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ২০২৬ অনুষ্ঠিত ফরিদপুরে দলিল লেখকদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ‌ মধুখালী প্রেসক্লাবের আয়োজনে স্বরন সভা ও দোয়া মাহফিল ডুমাইনের গর্ব সামিয়া রেজওয়ান তুবা—ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন A+ অর্জন! ২৯ বছরেও হয়নি রাস্তা কাঁদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের

সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১.১০ এএম
  • ১৪৯ Time View

সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
সারাদেশে হাম ও ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও ফরিদপুরের মধুখালী উপজেলায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম বা ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
মঙ্গলবার (১ জুলাই) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাম ও ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগী হাসপাতালের কোনো শয্যায় ভর্তি নেই।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার জানান, গত জুন মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে তারা সবাই ভালো আছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ছয়জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে কারও শরীরে হাম রোগের উপস্থিতি (পজিটিভ) পাওয়া যায়নি। ফলে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই।
ডা. আল-আমিন সরোয়ার বলেন, হামের উপসর্গ নিয়ে আসা ছয়জন শিশুই প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাড়িতে ফিরে গেছে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সারাদেশে হাম ও ডেঙ্গু নিয়ে উদ্বেগ থাকলেও মধুখালীতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION