সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে সভা ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন মধুখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে মাঠে ছাত্র দল। খোঁজ মিলছে না মধুখালী বাজারের সেই কালোজিরা বিক্রেতার, জনমনে বাড়ছে উদ্বেগ মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে নতুন দিগন্ত: আত্মপ্রকাশ করলো SkillShekhai.com মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার তালগাছ সবুজ মধুখালী: দুই কিলোমিটার সড়কে রোপণ হলো হাজারো চারা মধুখালীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন ভর্তি ৪১, মোট রোগী ৩ হাজার ৯১৭

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১.১২ পিএম
  • ১১৭ Time View

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন ভর্তি ৪১, মোট রোগী ৩ হাজার ৯১৭

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত) হাম (মিজলস) সন্দেহে নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা স্বাস্থ্য বিভাগের ২৩ জুলাইয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরিদপুর জেলায় হাম সন্দেহে মোট ৩ হাজার ৯১৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন নতুন রোগী ভর্তি হন। বর্তমানে দুটি হাসপাতালে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭ জন ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৩২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ৯ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৩ জন ছাড়পত্র পান। চলতি বছরে এ পর্যন্ত দুই হাসপাতাল থেকে মোট ৩ হাজার ৬৫৭ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে ২৮ জন ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার এবং ১৩ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। এছাড়া এ সময়ে ১০ জনের হাম পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION