মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান শ্রমজীবী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতার শ্রমিক -কর্মচারী পরিষদে যোগদান ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হ-ত্যা মামলায় তিনজনের মৃ/ত্যু:দ/ণ্ড মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিন্দুপাড়ায় নতুন সাঁকু নির্মাণে এলাকাবাসীর স্বস্তি মধুখালীতে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ক্যান্সারে আক্রান্ত নয়ন মোল্লাকে বাঁচাতে মানবিক সহায়তার আবেদন মধুখালীর বাথরুমে বস্তা বন্দি নারীর কঙ্কাল উ”দ্ধা”র, পরিচয় শনাক্তে পুলিশের ত”দ”ন্ত জোরদার

ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২.৪৫ পিএম
  • ৪২ Time View

ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে ব্রাহ্ম সমাজ সড়কে অনুষ্ঠিত বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় বিভিন্ন প্রজাতির চারা বিক্রি করা হচ্ছে। কম দামে চারা পাওয়ায় মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মেলার এসডিসি স্টলে হাইব্রিড বেগুন ও গাঁদা ফুলের চারা মাত্র ২ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া হাইব্রিড মরিচের ‘তেজ গোল্ড’ জাতের চারা বিক্রি হচ্ছে ২ টাকা ৫০ পয়সা দরে। বেগুনের ‘পার ফল কিং’ জাতের চারাও একই স্টলে পাওয়া যাচ্ছে।
স্টলের সংশ্লিষ্টরা জানান, সব শ্রেণি-পেশার মানুষের নাগালের মধ্যে উন্নত জাতের চারা পৌঁছে দিতে এবং বেশি বেশি মানুষকে বৃক্ষ ও সবজি চাষে উৎসাহিত করতেই স্বল্পমূল্যে এসব চারা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টলের বিক্রেতা সোহানুর রহমান বলেন, “মাত্র ২ টাকায় চারা বিক্রির কারণে ক্রেতাদের আগ্রহ অনেক বেড়েছে। প্রতিদিনই অনেক মানুষ এই স্টল থেকে চারা কিনছেন।”
স্বল্পমূল্যে উন্নত জাতের চারা পাওয়ায় মেলায় আগত ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগকে বৃক্ষরোপণ ও সবজি চাষে উৎসাহ সৃষ্টির জন্য ইতিবাচক বলে মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION