বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমে বিজেএসে বাজিমাত করলেন বালিয়াকান্দির দেবব্রত মধুখালী মহিলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক প্রচারণা মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে সংঘর্ষ: মাথায় আঘাত পেয়ে চাচার মৃত্যু এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ককে স্থায়ী বহিষ্কার মধুখালীতে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম: শতভাগ সঠিক তথ্যের কড়া নির্দেশ মধুখালীতে ফুটবল উন্মাদনায় ভাসল দর্শক: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মেগা ম্যাচ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৫৯ এএম
  • ৪৪ Time View

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ জনে। তবে গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন।

এ সময় দুই হাসপাতালে মোট ৯৪ জন হাম রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮ জন ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৩৯ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জনের মৃত্যু হয়েছে।

উপজেলাভিত্তিক হিসাবে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম আক্রান্ত হয়েছেন।

এদিকে বুধবার জেলায় ২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলা থেকে সন্দেহভাজন রোগী এসেছে আরও ৯ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION