বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুমতীর ঢেউয়ে নৌকা বাইচের আনন্দ, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ডিসি ও এসপির মধুখালীতে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও কনসার্ট: সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখলেন ইউএনও ফরিদপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের   এ্যাডহক  কমিটির সভাপতি দায়িত্ব  নিলেন হায়দার আলী মোল্লা ফরিদপুরে পাঁচ দিন ধরে নিখোঁজ যুবক থানায় জিডি ‌ ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত সমর আলী; এলাকায় শোকের ছায়া ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ হাম রোগী শনাক্ত ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ এবিএম ইছাহাক হোসেন আর নেই

মধুখালীতে ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০.৫৬ এএম
  • ৩৪ Time View

মধুখালীতে  ক্ষুদে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর)  প্রতিনিধিঃ

মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত হলো ৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট। 

মধুখালী পৌরসভার ২ নং ওয়ার্ড যুব সমাজের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫ টায় ইমামবাড়ী সংলগ্ন খেলার মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন মধুখালী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হান মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ শেখ, শাহজাহান শেখ, মোঃ জুবায়ের শেখ, মোঃ পান্নু শেখ, হাফেজ মাহমুদুল হাসান, ইপিয়ার শেখ প্রমূখ। ফাইনালে পৌরসভার ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ড ফুটবল দল অংশ নেয়।

টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের বিপুল সাড়া পড়ে। প্রাণবন্ত খেলায় জমে ওঠে পুরো আয়োজন। ফাইনাল ম্যাচে উভয় দল ২-২ গোলে ড্র করায় টাইব্রেকারে ৩ নং ওয়ার্ডকে হারিয়ে ২ নং ওয়ার্ড জয়লাভ করে। আয়োজন শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল তুলে দেওয়া হয়।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION