মধুখালীতে ৮ দলের ঐতিহ্যবাহী হাডুডু খেলার উদ্বোধন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে ৮ দলের হাডুডু (কাবাডি) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫ টায় মধুপুর যুব সমাজের উদ্দ্যোগে মধুখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের মোহন বাজার সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার লক্ষীনারায়নপুর দল মুখোমুখি হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারন সম্পাদক মোঃ ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরি ইরান, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকী, সহ-সভাপতি মোশ আকতার হোসেন মুন্সি,মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান পলাশ, মির্জা জাকির হোসেন, তারিকুল ইসলাম এনামুল, মোঃ তানভির আহম্মেদ শিমুল, জহিরুল ইসলাম লিটন,মোঃ রায়হান মোল্লা,মোঃ সাদ্দাম আরেফিন প্রমূখ। খেলায় ধারাবিবরণী প্রদান করেন ধারাভাষ্যকার সালেহীন সোয়াদ সাম্মী ও মোঃ হাবিবুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম খেলার আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, এ ধরনের খেলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাকে আমাদের ধরে রাখতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে জোড় দিয়েছেন। এ ধরনের খেলার আয়োজনের জন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply