বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের ভুয়া পরিচয়ে টাকা দাবি, থানায় জিডি নগরকান্দায় বাস খাদে পড়ে দুর্ঘটনায় ১৫-২০ জন আহত নতুন দায়িত্ব পেলেন জাকির হোসেন: মধুখালী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনোনীত অন্ধকার দূর করে চরে শিক্ষার আলো: তিন দশকের নিবেদনে সম্মানিত উদ্যোক্তা-শিক্ষক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে ১৮ পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির মানবিক সহায়তা ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক

ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের ভুয়া পরিচয়ে টাকা দাবি, থানায় জিডি

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬.৫০ পিএম
  • ২২ Time View

ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের পরিচয়ে টাকা দাবি, থানায় জিডি
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের পরিচয় ব্যবহার করে তাঁর পরিচিত ব্যক্তিদের কাছে টাকা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ নভেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, আফজাল হোসেন খান পলাশের ব্যবহৃত মোবাইল নম্বরের পরিচয় ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে একটি চক্র ০১৩৫২-৭১২৯২৯ নম্বর থেকে তাঁর বিশেষ পরিচিত ব্যক্তিদের কাছে টাকা দাবি করছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইতোমধ্যে তাঁর অজান্তে দু-একজন ওই চক্রকে টাকা দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত আবেদন করেন জেলা পরিষদের প্রশাসক।
কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি নম্বর ২০১, তারিখ ৩ নভেম্বর ২০২৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION