শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট মধুখালীতে শখের বসে বাগান করে সফল উদ্যোক্তা” সেনা সদস্য শাওন

প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করছেন- শামা ওবায়েদ

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮.৫০ পিএম
  • ১১৮ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করছেন- শামা ওবায়েদ
নিজস্ব প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেশের ভার নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করে চলছেন। আজকে সেই ইতিহাসের একটি নতুন দিন। যেটি ভাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায় আজ খাল খননের উদ্বোধন করা হচ্ছে। ঠিক একইভাবে আমাদের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেসময় ক্ষমতায় গিয়ে প্রথমেই কৃষকসহ সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন।
কারণ উনি তখন বুঝতে পেরেছিলেন এদেশের আপামর মানুষের উন্নয়ন করতে হলে খাল খনন করে নদী গতিপথ ঠিক রাখতে হবে।
আজ দুপুর ১২ টায় দেশব্যাপী নাদী-নালা-খাল জলাধার খনন ও পুনঃখনন কর্ম কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বলেরবাগ হইতে সোনাখোলা পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধনে করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি অতিথিদের সঙ্গে নিয়ে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ‌ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ‌ এবং দলীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION