বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুখালীতে জুলাই গণ”অভ্যু-ত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ফরিদপুর বৃক্ষমেলায় মাত্র ২ টাকায় মিলছে বিভিন্ন প্রজাতির চারা মধুখালীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের দিনব্যাপী বিশেষ অভিযান শ্রমজীবী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতার শ্রমিক -কর্মচারী পরিষদে যোগদান ঝুঁকিতে বামুন্দি বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়: বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা ১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হ-ত্যা মামলায় তিনজনের মৃ/ত্যু:দ/ণ্ড মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিন্দুপাড়ায় নতুন সাঁকু নির্মাণে এলাকাবাসীর স্বস্তি

ফরিদপুরে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১.২৮ পিএম
  • ২৬০ Time View


ফরিদপুরে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে ‌ জানানো হয় ‌ গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জয় সরকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার ১০০ টাকা।
গ্রেফতারকৃত সঞ্জয় সরকার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিবরামপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION