শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ লোডশেডিং লাঘবের জন্য আবেদন করলেন ছাত্র দল। মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ মধুখালীতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে প্রশংসায় ভাসছে ছাত্রদল পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ’লীগ নেতা ২৪ ঘন্টার মধ্যে আটক মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়: মাদক-সন্ত্রাস এর বিরুদ্ধে জিরো টলারেন্স এর ঘোষণা ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় নতুন ৩৯ আক্রান্ত, মোট শনাক্ত ৪৪৭ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সদরপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে দেশের সেরা স্বীকৃতি পেলেন ভাঙ্গার ইউএইচএফপিও তানসিভ জুবায়ের নাদিম

মধুখালীতে ধানক্ষেতে থেকে যুবকের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু নাকি হত্যা?

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১.২৯ এএম
  • ৩৪১ Time View

মধুখালী উপজেলা প্রতিনিধি 
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।

নিহত সুজন সরকার একই গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বুধবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য চালু থাকা সেচ মেশিন (সেলো মেশিন) বন্ধ করতে বাবা-ছেলে একসঙ্গে মাঠে যান। একপর্যায়ে মেশিন বন্ধ করে সুজনের বাবা বাড়িতে ফিরে এলেও সুজন আর ফিরে আসেননি।

পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ধানক্ষেতে গিয়ে সুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্বজনরা।
মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য চারপাশে বিদ্যুতায়িত তার বসানো ছিল। সম্ভবত সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় এটি হত্যাকাণ্ডও হতে পারে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION