মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

নগরকান্দায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০.১১ পিএম
  • ১৮৯ Time View

 

নগরকান্দায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ফরিদপুর জেলা প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম আজ সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
সফরসূচির অংশ হিসেবে বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
এরপর তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে নিজ বাসভবনে অবস্থান করে ফরিদপুর-২ আসনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে এলাকার সাংগঠনিক বিষয় ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে বিকেল ৫টা ২০ মিনিটে নগরকান্দা এমএন একাডেমি মাঠে উপস্থিত হয়ে তাঁর পিতা মরহুম কে. এম. ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী‌ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION