শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে মসজিদের ভেতর মাদ্রাসাছাত্রকে ধর্ষণ চেষ্টার দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড মধুখালীতে মন্দিরে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেন আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ মধুখালীতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত মধুখালী বাসীকে উন্নয়নের আশ্বাস দিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত ফরিদপুরে বাড়ছে হামের প্রকোপ, আক্রান্ত ১১৩৬ ফরিদপুরে নিখোঁজ স্ত্রী-কন্যাকে উদ্ধার, পুলিশ ও মিডিয়াকে স্বামীর কৃতজ্ঞতা

মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১.০৭ এএম
  • ১০৭ Time View

মধুখালী,ফরিদপুর প্রতিনিধি
আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুখালী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ ইলিয়াস মোল্লা। তিনি বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমানসহ, মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমখ
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য উপস্থিত সুধীজন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION