শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই ডিবি হেফাজতে মৃ/ত্যুব-রণকা-রী ছাত্রলীগ নেতা নি-হ-ত প্রান্তের বাড়িতে সাবেক সংসদ খন্দকার নাসির মধুখালীতে গভীর রাতে সন্দেহজনক প্রাইভেটকার আটক, যুবক গ্রেপ্তার মধুখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী প্রান্তের জানাজা সম্পন্ন, শত শত মানুষের অংশগ্রহণ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত মধুখালীতে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট মধুখালীতে শখের বসে বাগান করে সফল উদ্যোক্তা” সেনা সদস্য শাওন

ফরিদপুরে কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১.৪১ এএম
  • ৫২৬ Time View

ফরিদপুরে কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে তুলি রানী দাস (২১) নামে এক কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার
রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে শহরের কোতোয়ালি থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তুলি রানী দাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া এলাকার সুজিত দাসের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পশ্চিম খাবাসপুর এলাকায় ইব্রাহিম হাসানের বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে তুলি রানী দাস ঘরের কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
ঘটনাস্থলে নিহতের মা, কাকী ও কাকাতো ভাইসহ স্বজনরা উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION